Aug 02, 2026 • BTCL policy

.BD ও .COM.BD ডোমেইনের Sub-domain ব্যবহারের নিয়ম | BTCL-এর গুরুত্বপূর্ণ নির্দেশনা

.BD sub-domains are not sold or leased under its registration to any person

.BD ও .COM.BD ডোমেইনের Sub-domain ব্যবহারের নিয়ম | BTCL-এর গুরুত্বপূর্ণ নির্দেশনা

একটি .bd বা .com.bd ডোমেইন নেওয়ার পর অনেকেই নিজের ওয়েবসাইটের বিভিন্ন কাজের জন্য Sub-domain তৈরি করতে চান। যেমন: shop.example.bd, blog.example.bd বা support.example.bd।

আজকে আমরা জানবো .bd ডোমেইনের অধীনে Sub-domain তৈরি ও ব্যবহারের নিয়ম কী এবং কোন বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে।

এই নিয়মগুলো BTCL-এর ডোমেইন রেজিস্ট্রেশন নীতিমালার অংশ। তাই .bd ডোমেইন ব্যবহারকারীদের জন্য এগুলো জানা গুরুত্বপূর্ণ।

 

Sub-domain কী?

Sub-domain হলো আপনার মূল ডোমেইনের অধীনে তৈরি করা একটি আলাদা ওয়েব ঠিকানা। এটি মূল ডোমেইনের একটি অংশ হিসেবে কাজ করে।

যেমন আপনার ডোমেইন যদি হয় example.bd, তাহলে এর অধীনে আপনি shop.example.bd বা blog.example.bd এর মতো Sub-domain তৈরি করতে পারেন।

 

BTCL-এর Sub-domain সম্পর্কিত নিয়ম

Domain Administration Guidelines - এর নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি তার নিজের রেজিস্ট্রেশনের অধীনে Sub-domain তৈরি করতে পারবেন। তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। 

Domain Administration Guidelines - এর নিয়মের Clause 16.9 অনুযায়ী: 

“A person may create sub-domains under its registration, subject to the person ensuring that...”

সহজ বাংলায় এর অর্থ হলো, আপনার নামে রেজিস্টার করা ডোমেইনের অধীনে আপনি Sub-domain তৈরি করতে পারবেন। তবে সেই Sub-domain ব্যবহারের ক্ষেত্রে নিচের নিয়মগুলো মানতে হবে।

Sub-Doamin Rules

 

Sub-domain ব্যবহারের গুরুত্বপূর্ণ ৩টি নিয়ম

Domain Administration Guidelines - এর Clause 16.9 অনুযায়ী Sub-domain ব্যবহারের ক্ষেত্রে প্রধানত নিচের নিয়মগুলো মেনে চলতে হবে: 

  • ১. ব্যবহারকারীর বাংলাদেশি উপস্থিতি ও যোগ্যতা থাকতে হবে: যে ব্যক্তি বা প্রতিষ্ঠান Sub-domain ব্যবহার করবে, তার বাংলাদেশের সাথে প্রয়োজনীয় সম্পর্ক বা উপস্থিতি থাকতে হবে এবং ওই ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রযোজ্য যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
  • ২. অবৈধ কাজে ব্যবহার করা যাবে না: Sub-domain কোনো ধরনের বেআইনি, অবৈধ বা প্রতারণামূলক কাজের জন্য ব্যবহার করা যাবে না।
  • ৩. Sub-domain বিক্রি বা ভাড়া দেওয়া যাবে না: নিজের রেজিস্ট্রেশনের অধীনে তৈরি করা Sub-domain অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি বা ভাড়া (Lease) দেওয়া যাবে না।

Sub-Doamin Rules 16:9

 

একটি সহজ উদাহরণ

ধরুন, আপনার মূল ডোমেইন হলো:

example.bd

আপনি এর অধীনে একটি Sub-domain তৈরি করলেন:

shop.example.bd

এই Sub-domain আপনার ব্যবসার Shop বা Online Store-এর জন্য ব্যবহার করা যেতে পারে। তবে এটি অন্য কারও কাছে আলাদাভাবে বিক্রি বা ভাড়া দেওয়া যাবে না এবং কোনো বেআইনি কাজে ব্যবহার করা যাবে না।

 

Sub-domain দিয়ে কী করা যাবে না?

  • অন্য ব্যক্তির কাছে Sub-domain বিক্রি করা যাবে না।
  • অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে Sub-domain ভাড়া বা Lease দেওয়া যাবে না।
  • কোনো অবৈধ বা বেআইনি কাজের জন্য Sub-domain ব্যবহার করা যাবে না।
  • Sub-domain ব্যবহারকারীকে প্রযোজ্য যোগ্যতা ও বাংলাদেশি উপস্থিতির শর্ত পূরণ করতে হবে।

 

নিয়ম ভাঙলে কী হতে পারে?

Sub-domain ব্যবহারের নিয়ম না মানলে বিষয়টি শুধু Sub-domain-এর মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে।

Domain Administration Guidelines - এর Clause 16.10 অনুযায়ী, কোনো ব্যক্তি তার রেজিস্ট্রেশনের অধীনে তৈরি করা Sub-domain-এর ক্ষেত্রে Clause 16.9-এর নিয়ম ভঙ্গ করলে Registrar সেই ব্যক্তির মূল ডোমেইন রেজিস্ট্রেশন Suspend (সাময়িকভাবে বন্ধ) অথবা Cancel (বাতিল) করতে পারেন।

“If a Person creates a sub-domain under their registration and that sub-domain contravenes paragraph 16.9, the Registrar may suspend or cancel that person's registration.”

অর্থাৎ, নিয়ম ভঙ্গ করলে শুধু Sub-domain বন্ধ হওয়ার বিষয় নয়; প্রয়োজনে মূল ডোমেইন রেজিস্ট্রেশনও Suspend বা Cancel হতে পারে।

Sub-Doamin Rules 16:10

 

WhatsApp