Jul 20, 2026 • Ownership Change

BD Domain ownership change guideline

BD Domain ownership change guideline

BD Domain ownership change guideline

অনেক সময় ব্যবসার প্রয়োজনে বা ব্যক্তিগত কারণে ডোমেইনের মালিকানা পরিবর্তন করার প্রয়োজন হয়। 

আজকে আমরা জানবো কীভাবে খুব সহজে .bd বা .com.bd -এর ডোমেইন মালিকানা পরিবর্তন (Ownership Transfer) করা যায় এবং এর জন্য কী কী কাগজপত্রের প্রয়োজন হয়।

 

মালিকানা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

.bd ডোমেইনের মালিকানা পরিবর্তন করতে নিচের ডকুমেন্টগুলো অবশ্যই প্রয়োজন হবে:

  • উভয় পক্ষের (বর্তমান ও নতুন মালিক) জাতীয় পরিচয়পত্রের (NID) পরিষ্কার স্ক্যান কপি।
  • উভয় পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তিপত্র (Agreement)। 📄 নমুনা দেখুন
  • একটি ৩০০ টাকার বাংলাদেশি স্ট্যাম্প পেপার। এই স্ট্যাম্প পেপারে মালিকানা পরিবর্তনের সুস্পষ্ট কারণ এবং অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলী লেখা থাকতে হবে।
  • স্ট্যাম্প পেপারে অবশ্যই উভয় পক্ষের স্বাক্ষর এবং প্রয়োজনীয় সাক্ষীর স্বাক্ষর থাকতে হবে।
  • সমগ্র চুক্তিটি অবশ্যই বাংলাদেশের প্রচলিত বিচার বিভাগীয় আইন (Judiciary Law) অনুযায়ী হতে হবে।

 

মালিকানা পরিবর্তনের সহজ ধাপসমূহ

.bd ডোমেন ট্রান্সফার করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ধাপ ১: উভয় পক্ষেরই GetYourBD পোর্টালে প্রোফাইল থাকতে হবে। নতুন মালিকের প্রোফাইল না থাকলে প্রথমে একটি প্রোফাইল তৈরি করতে হবে।
  • ধাপ ২: প্রথম পক্ষ (বর্তমান মালিক) প্রয়োজনীয় সকল কাগজপত্র GetYourBD এর ইমেইল এড্রেস info@getyour.com.bd এ ইমেইল করবেন ।
  • ধাপ ৩: GetYour -এর অ্যাডমিন আপনার পাঠানো আবেদন এবং কাগজপত্র যাচাই করবেন। সবকিছু সঠিক থাকলে তারা একটি পেমেন্ট ইনভয়েস (Invoice) তৈরি করবেন।
  • ধাপ ৪: দ্বিতীয় পক্ষ (নতুন মালিক) ইনভয়েস অনুযায়ী ফি পরিশোধ করবেন। পেমেন্ট সম্পন্ন হলেই ডোমেইনের মালিকানা সফলভাবে পরিবর্তিত হয়ে যাবে।

 

ডোমেইন মালিকানা পরিবর্তনের ফি

BTCL-কে ডোমেন ট্রান্সফারের জন্য নির্দিষ্ট সরকারি ফি প্রদান করতে হয় (ভ্যাট ব্যতীত):

  • .bd ডোমেইনের জন্য ফি: ২,৫০০ টাকা।
  • .বাংলা ডোমেইনের জন্য ফি: ৫০০ টাকা।
WhatsApp