কিভাবে ডটবিডি ডোমেন Cloudflare ডিএনএস সেট করবেন
স্টেপ ১: Cloudflare এ একাউন্ট খুলুন
- ১. ব্রাউজারে যান → cloudflare.com
- ২ . Sign Up করুন (আপনার ইমেইল দিয়ে)
- ৩. Password সেট করুন
- ৪. লগইন করুন
স্টেপ ২: Cloudflare এ আপনার ডোমেন যোগ করুন
- ১. Cloudflare ড্যাশবোর্ডে ঢুকে বামপাশের মেনু তে যেয়ে “Domains” এ ক্লিক করুন
- ২. “Add a Site” এ ক্লিক করুন
- ৩. আপনার ডোমেন লিখুন উদাহরণ: example.com.bd
- ৪. Continue চাপুন
- ৫. প্ল্যান আসলে Free Plan সিলেক্ট করে আবার Continue দিন
স্টেপ ৩: DNS রেকর্ড যোগ করুন
- এখন Cloudflare আপনাকে DNS Record সেট করার অপশন দেবে।
- উদাহরণ:
- ১. A Record
- ২. CNAME Record
- Record সেট করুন। সব ঠিক থাকলে Continue চাপুন।
স্টেপ ৪: Cloudflare এর Nameserver কপি করুন
- ১. Cloudflare আপনাকে দুইটা Nameserver দেবে, যেমন: ns1.cloudflare.com, ns2.cloudflare.com এই দুইটা কপি করে রাখুন।
স্টেপ ৫: আপনার DNS Provider থেকে Nameserver পরিবর্তন করুন
- ১. আপনার DNS Provider Site এ যান
- ২. আপনার একাউন্টে লগইন করুন
- ৩. My Domains এ যান
- ৪. নিচে "Update Nameserver" অপশন এ যেয়ে পুরানো Nameserver ডিলিট করে Cloudflare এর দেওয়া দুইটা Nameserver বসান
- ৫. Save / Update করুন
- ৬. Clouflare এ যেয়ে “I updated my nameservers” button এ ক্লিক করুন।
স্টেপ ৬: অপেক্ষা করুন
- Nameserver আপডেট হতে সাধারণত: ১০ মিনিট থেকে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।