আপনার .bd রেজিস্ট্রেশন সঠিকভাবে সম্পন্ন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা।

.BD ডোমেইন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

আপনার পছন্দের ডোমেইনটি দ্রুততার সাথে এবং সঠিক প্রক্রিয়ায় নিবন্ধন নিশ্চিত করতে আমরা জাতীয় রেজিস্ট্রির (BTCL) সকল শর্তাবলী ও মানদণ্ড যথাযথভাবে অনুসরণ করি।

Document Requirements

Extension-specific guides

Browse dedicated domain extension pages

Each page has exact eligibility, pricing, renewal cost, max years, documents and registration steps for that extension.

Document Checker Tool

Domain extension নির্বাচন করুন, কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিন, তারপর আপনার final document checklist ও প্রয়োজনীয় sample download দেখুন।

1 Step 1 · Extension
2 Step 2 · Questionnaire

প্রয়োজনীয় প্রশ্ন

আপনার নির্বাচিত extension অনুযায়ী প্রশ্নগুলো ধাপে ধাপে দেখাবে।

কোন ডোমেইনে কী কাগজ লাগে? .BD ডোমেইন রেজিস্ট্রেশনের A to Z

    বাংলাদেশে .BD ডোমেইন নিবন্ধনের ক্ষেত্রে সঠিক নথিপত্র জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিসিএল (BTCL)-এর নিয়মাবলি অনুযায়ী, ডোমেইনের এক্সটেনশন ভেদে (যেমন .bd, com.bd, .edu.bd বা .gov.bd) প্রয়োজনীয় কাগজপত্রের চাহিদাও ভিন্ন হয়। অনেকেই না জানার কারণে ভুল ডকুমেন্ট জমা দেন, ফলে তাদের ডোমেইন আবেদনটি বাতিল হয়ে যায়। আবেদন সফল করতে নথিপত্রগুলো অবশ্যই রঙিন (Color), স্পষ্ট এবং হাই-রেজোলিউশন স্ক্যান কপি হতে হবে। কোনো ধরনের এডিটিং বা অস্পষ্ট স্ক্যান কপি জমা দিলে ভেরিফিকেশন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা বা বাতিলের ঝুঁকি থাকে। এই আর্টিকেলে আমরা বিস্তারিত জানাব যে, কোন এক্সটেনশনের জন্য কী কী ডকুমেন্ট বাধ্যতামূলক এবং কারা আবেদনের যোগ্য।

যেকোনো সাধারণ ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ডোমেইনটি নিবন্ধন করতে পারেন।

.bd ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

  • যোগাযোগকারী ব্যক্তির (Contact Person) জাতীয় পরিচয়পত্রের (NID) উভয় পাশের পরিষ্কার স্ক্যান কপি।
  • একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা।
  • যদি আইনিভাবে আপনার নাম পরিবর্তন করা হয়ে থাকে, তবে তার সপক্ষে প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র।

যেকোনো সাধারণ ব্যক্তি বা প্রতিষ্ঠান এই ডোমেইনটি নিবন্ধন করতে পারেন।

.বাংলা ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

  • যোগাযোগকারী ব্যক্তির (Contact Person) জাতীয় পরিচয়পত্রের (NID) উভয় পাশের পরিষ্কার স্ক্যান কপি।
  • একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা।
  • যদি আইনিভাবে আপনার নাম পরিবর্তন করা হয়ে থাকে, তবে তার সপক্ষে প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র।

যেকোনো ব্যবসা প্রতিষ্ঠান, ব্র্যান্ড বা কোম্পানির জন্য এটি সবচেয়ে জনপ্রিয় এক্সটেনশন।

.COM.BD ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

  • যোগাযোগকারী ব্যক্তির (Contact Person) জাতীয় পরিচয়পত্রের (NID) উভয় পাশের পরিষ্কার স্ক্যান কপি।
  • একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা।
  • যদি আইনিভাবে নাম পরিবর্তন করা হয়ে থাকে, তবে তার সপক্ষে প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র।
  • বৈধ ট্রেড লাইসেন্স (হালনাগাদ/মেয়াদসহ) / ভ্যাট সার্টিফিকেট / ইনকরপোরেশন সার্টিফিকেট।
  • আপলোড করা প্রতিটি নথি অবশ্যই রঙিন (Color), উচ্চ-রেজোলিউশন সম্পন্ন এবং স্পষ্টভাবে পাঠযোগ্য হতে হবে। কোনো প্রকার অস্পষ্ট, ঝাপসা বা এডিট করা নথি গ্রহণযোগ্য নয়। নিম্নমানের নথির কারণে আবেদন বাতিল হতে পারে।
  • যদি আপনার প্রতিষ্ঠানের নামের সাথে কাঙ্ক্ষিত ডোমেইনটির হুবহু মিল না থাকে, তবে প্রতিষ্ঠানের অফিশিয়াল লেটারহেডে একটি ব্যাখ্যাসহ অনুরোধপত্র (Forwarding Letter) প্রদান করতে হবে। নমুনা দেখুন
  • ব্যক্তিগত ডোমেইনের ক্ষেত্রে যদি আইনিভাবে নাম পরিবর্তন করা হয়ে থাকে, তবে তার সপক্ষে আইনি নথিপত্র জমা দিতে হবে। নমুনা দেখুন

সাধারণত আইটি প্রতিষ্ঠান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) বা নেটওয়ার্ক কোম্পানিগুলো এটি ব্যবহার করে থাকে।

.NET.BD ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

  • যোগাযোগকারী ব্যক্তির (Contact Person) জাতীয় পরিচয়পত্রের (NID) উভয় পাশের পরিষ্কার স্ক্যান কপি।
  • একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা।
  • যদি আইনিভাবে নাম পরিবর্তন করা হয়ে থাকে, তবে তার সপক্ষে প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র।
  • বৈধ ট্রেড লাইসেন্স (হালনাগাদ/মেয়াদসহ) / ভ্যাট সার্টিফিকেট / ইনকরপোরেশন সার্টিফিকেট।
  • কোম্পানিটি ISP হলে ISP লাইসেন্সের কপি। ISP না হলে এই লাইসেন্স প্রয়োজন নেই।
  • আপলোড করা প্রতিটি নথি অবশ্যই রঙিন (Color), উচ্চ-রেজোলিউশন সম্পন্ন এবং স্পষ্টভাবে পাঠযোগ্য হতে হবে। কোনো প্রকার অস্পষ্ট, ঝাপসা বা এডিট করা নথি গ্রহণযোগ্য নয়। নিম্নমানের নথির কারণে আবেদন বাতিল হতে পারে।
  • যদি আপনার প্রতিষ্ঠানের নামের সাথে কাঙ্ক্ষিত ডোমেইনটির হুবহু মিল না থাকে, তবে প্রতিষ্ঠানের অফিশিয়াল লেটারহেডে একটি ব্যাখ্যাসহ অনুরোধপত্র (Forwarding Letter) প্রদান করতে হবে। নমুনা দেখুন

এনজিও, ফাউন্ডেশন, চ্যারিটি বা অলাভজনক প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত।

.ORG.BD ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

  • যোগাযোগকারী ব্যক্তির (Contact Person) জাতীয় পরিচয়পত্রের (NID) উভয় পাশের পরিষ্কার স্ক্যান কপি।
  • একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা।
  • যদি আইনিভাবে নাম পরিবর্তন করা হয়ে থাকে, তবে তার সপক্ষে প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র।
  • NGO Affairs Bureau / সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন সনদ / ভ্যাট বা টিন সার্টিফিকেট।
  • আপলোড করা প্রতিটি নথি অবশ্যই রঙিন (Color), উচ্চ-রেজোলিউশন সম্পন্ন এবং স্পষ্টভাবে পাঠযোগ্য হতে হবে। কোনো প্রকার অস্পষ্ট, ঝাপসা বা এডিট করা নথি গ্রহণযোগ্য নয়। নিম্নমানের নথির কারণে আবেদন বাতিল হতে পারে।
  • যদি আপনার প্রতিষ্ঠানের নামের সাথে কাঙ্ক্ষিত ডোমেইনটির হুবহু মিল না থাকে, তবে প্রতিষ্ঠানের অফিশিয়াল লেটারহেডে একটি ব্যাখ্যাসহ অনুরোধপত্র (Forwarding Letter) প্রদান করতে হবে। নমুনা দেখুন

স্কুল, কলেজ, মাদ্রাসা, কোচিং সেন্টার বা ট্রেনিং ইনস্টিটিউটের জন্য।

.EDU.BD ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

  • যোগাযোগকারী ব্যক্তির (Contact Person) জাতীয় পরিচয়পত্রের (NID) উভয় পাশের পরিষ্কার স্ক্যান কপি।
  • একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা।
  • যদি আইনিভাবে নাম পরিবর্তন করা হয়ে থাকে, তবে তার সপক্ষে প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র।
  • শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়/ইউজিসি কর্তৃক অনুমোদিত স্কুল/কলেজ/মাদ্রাসা/বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় / শিক্ষা বোর্ড / UGC-এর অনুমোদনপত্র।
  • অনুমোদন পাইনি এমন স্কুল/মাদ্রাসা/কিন্ডারগার্ডেন অথবা এলামনাই এসোসিয়েশন/স্কুল ইভেন্টের ক্ষেত্রে Education approval letter প্রয়োজন নেই।
  • আপলোড করা প্রতিটি নথি অবশ্যই রঙিন (Color), উচ্চ-রেজোলিউশন সম্পন্ন এবং স্পষ্টভাবে পাঠযোগ্য হতে হবে। কোনো প্রকার অস্পষ্ট, ঝাপসা বা এডিট করা নথি গ্রহণযোগ্য নয়। নিম্নমানের নথির কারণে আবেদন বাতিল হতে পারে।
  • যদি আপনার প্রতিষ্ঠানের নামের সাথে কাঙ্ক্ষিত ডোমেইনটির হুবহু মিল না থাকে, তবে প্রতিষ্ঠানের অফিশিয়াল লেটারহেডে একটি ব্যাখ্যাসহ অনুরোধপত্র (Forwarding Letter) প্রদান করতে হবে।

একাডেমিক রিসার্চ সেন্টার বা উচ্চশিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানের জন্য।

.AC.BD ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

  • যোগাযোগকারী ব্যক্তির (Contact Person) জাতীয় পরিচয়পত্রের (NID) উভয় পাশের পরিষ্কার স্ক্যান কপি।
  • একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা।
  • যদি আইনিভাবে নাম পরিবর্তন করা হয়ে থাকে, তবে তার সপক্ষে প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র।
  • সরকার বা UGC কর্তৃক স্বীকৃতির প্রমাণপত্র (এটি বাধ্যতামূলক)।
  • ট্রেড লাইসেন্স বা সংশ্লিষ্ট সরকারি সনদ।
  • আপলোড করা প্রতিটি নথি অবশ্যই রঙিন (Color), উচ্চ-রেজোলিউশন সম্পন্ন এবং স্পষ্টভাবে পাঠযোগ্য হতে হবে। কোনো প্রকার অস্পষ্ট, ঝাপসা বা এডিট করা নথি গ্রহণযোগ্য নয়। নিম্নমানের নথির কারণে আবেদন বাতিল হতে পারে।
  • যদি আপনার প্রতিষ্ঠানের নামের সাথে কাঙ্ক্ষিত ডোমেইনটির হুবহু মিল না থাকে, তবে প্রতিষ্ঠানের অফিশিয়াল লেটারহেডে একটি ব্যাখ্যাসহ অনুরোধপত্র (Forwarding Letter) প্রদান করতে হবে।

সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানের জন্য।

.MIL.BD ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

  • দায়িত্বশীল কর্মকর্তার অফিশিয়াল আইডি এবং জাতীয় পরিচয়পত্রের (NID) উভয় পাশের পরিষ্কার স্ক্যান কপি।
  • একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা।
  • যদি আইনিভাবে নাম পরিবর্তন করা হয়ে থাকে, তবে তার সপক্ষে প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র।
  • প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপত্র।
  • আপলোড করা প্রতিটি নথি অবশ্যই রঙিন (Color), উচ্চ-রেজোলিউশন সম্পন্ন এবং স্পষ্টভাবে পাঠযোগ্য হতে হবে। কোনো প্রকার অস্পষ্ট, ঝাপসা বা এডিট করা নথি গ্রহণযোগ্য নয়। নিম্নমানের নথির কারণে আবেদন বাতিল হতে পারে।
  • যদি আপনার প্রতিষ্ঠানের নামের সাথে কাঙ্ক্ষিত ডোমেইনটির হুবহু মিল না থাকে, তবে প্রতিষ্ঠানের অফিশিয়াল লেটারহেডে একটি ব্যাখ্যাসহ অনুরোধপত্র (Forwarding Letter) প্রদান করতে হবে।

নিউজ পোর্টাল, তথ্যভিত্তিক ওয়েবসাইট, ব্লগ ইত্যাদির জন্য।

.INFO.BD ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

  • যোগাযোগকারী ব্যক্তির (Contact Person) জাতীয় পরিচয়পত্রের (NID) উভয় পাশের পরিষ্কার স্ক্যান কপি।
  • একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা।
  • যদি আইনিভাবে নাম পরিবর্তন করা হয়ে থাকে, তবে তার সপক্ষে প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র।

শুধুমাত্র সরকারি প্রকল্প, মন্ত্রণালয়, অধিদপ্তর বা সরকারি অফিসের জন্য সংরক্ষিত।

.GOV.BD ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

  • দায়িত্বশীল কর্মকর্তার অফিশিয়াল আইডি এবং জাতীয় পরিচয়পত্রের (NID) উভয় পাশের পরিষ্কার স্ক্যান কপি।
  • একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা।
  • যদি আইনিভাবে নাম পরিবর্তন করা হয়ে থাকে, তবে তার সপক্ষে প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র।
  • সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল প্যাডে আবেদন বা অনুমোদনপত্র (GO Letter / Office Order)।

WhatsApp